Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোর ২৫০ শয্যা হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসা সরন্জামাদি দিয়েছে টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান পাকিস্তান কে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশজুড়ে পাঁচ দিন ঝড়-বৃষ্টির আভাস

আগামী ১২ ঘণ্টায় বিভিন্ন স্থানে হতে পারে কালবৈশাখী, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

আজ বুধবার রাত ৮টা থেকে আগামী ১২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রাত ৮টার দিকেই এ সতর্কবার্তা দেওয়া হয়। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি এবং এক থেকে তিনটি প্রচণ্ড কালবৈশাখী বয়ে যেতে পারে।

গত শুক্রবার (৩ এপ্রিল) দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। পরদিনও অন্তত ১৫ জেলায় তাপপ্রবাহ থাকে। তবে এর পরদিন থেকেই তাপপ্রবাহ কমে যায়। রোববার থেকে আজ পর্যন্ত দেশের কোথাও আর তাপপ্রবাহ দেখা যায়নি। দেশের বিভিন্ন স্থানে এর পর থেকে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হচ্ছে। এর জন্যই গরম এখন ততটা তীব্র হয়ে ওঠেনি। যদি কোনো এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যায়, তবে সেই এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

Tag :

যশোর ২৫০ শয্যা হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসা সরন্জামাদি দিয়েছে টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ

আগামী ১২ ঘণ্টায় বিভিন্ন স্থানে হতে পারে কালবৈশাখী, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

আপডেটের সময়: ০৯:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬