Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় লাইসিয়াম স্কুলের পাশের হার ৯৮.১৪%। জিপিও ৫.০০ : ৩৩ জন ওয়াসিম ব্রিগেড কমিটি, বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বীমা গ্রাহকের আস্থা, নিরাপত্তা ও সাফল্যের ৪২ বছরে বীমা খাতে সবার শীর্ষে ন্যাশনাল লাইফ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এক ঘণ্টায় দুই গ্রাহকের ৩৬ লাখ ৮৩ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ বিকেএসপির স্বাস্থ্য বীমা বাবদ ৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ।

প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’

ভিডিও কলে প্রেমিকের সঙ্গে কথা বলা অবস্থায় রিধিকা ওরফে নিলা আক্তার (২৬) নামে এক অভিনেত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

শনিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত নিলা আক্তার মাদারীপুরের কালকিনি উপজেলার লিটন মোল্লার মেয়ে। তিনি মিডিয়া অঙ্গনে ‌রিধিকা নামে পরিচিত ছিলেন। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় সাবলেট হিসেবে বসবাস করতেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ভোরের দিকে প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন রিধিকা। একপর্যায়ে ভিডিও কল চালু থাকা অবস্থাতেই তিনি গলায় ফাঁস দেন। বিষয়টি দেখতে পেয়ে হাসিবুর দ্রুত তার বাসায় পৌঁছান এবং তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই প্রেমিক হাসিবুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা বিরোধ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতেন রিধিকা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‌‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ এবং ‘সুন্দরী’।

Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’

আপডেটের সময়: ০৮:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬