Dhaka ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় লাইসিয়াম স্কুলের পাশের হার ৯৮.১৪%। জিপিও ৫.০০ : ৩৩ জন ওয়াসিম ব্রিগেড কমিটি, বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বীমা গ্রাহকের আস্থা, নিরাপত্তা ও সাফল্যের ৪২ বছরে বীমা খাতে সবার শীর্ষে ন্যাশনাল লাইফ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এক ঘণ্টায় দুই গ্রাহকের ৩৬ লাখ ৮৩ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ বিকেএসপির স্বাস্থ্য বীমা বাবদ ৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ।

মিরপুরে নাহিদ-তামিম তেজ, কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ২৩৯ সময় দেখুন

প্রথম ওয়ানডের ব্যাটিং ব্যর্থতা ভুলে মিরপুরে রাজকীয়ভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। নাহিদ রানার গতির ঝড় আর তানজিদ হাসান তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল মেহেদী হাসান মিরাজের দল।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জয়ের জন্য ১৯৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তবে শুরুটা খুব একটা ভালো ছিল না। ওপেনার সাইফ হাসান (৮) এবং দীর্ঘদিন পর একাদশে ফেরা সৌম্য সরকার (৮) দ্রুতই সাজঘরে ফেরেন।

৪২ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। এই জুটি ১১০ বলে ১২০ রান যোগ করে নিউজিল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেয়। বিশেষ করে তানজিদ তামিম ছিলেন রুদ্রমূর্তি ধারণ করে। ১০টি চার ও ৪টি ছক্কায় ৫৮ বলে ৭৬ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন তিনি। ফিফটি তুলে নিয়ে শান্তও খেলছিলেন দুর্দান্ত, তবে ৭১ বলে ৫০ রান করার পর পায়ে টান (ক্র্যাম্প) লাগায় তাকে মাঠ ছাড়তে হয়। শেষ দিকে তাওহীদ হৃদয়ের অপরাজিত ৩০ ও মিরাজের ৮ রানে অনায়াস জয় পায় বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নাহিদ রানার তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ‘ফাইফার’ তুলে নিয়ে কিউইদের মেরুদণ্ড ভেঙে দেন নাহিদ। ১০ ওভারে মাত্র ৩২ রান খরচায় তিনি শিকার করেন ৫টি উইকেট। সফরকারীদের পক্ষে ওপেনার নিক কেলি সর্বোচ্চ ৮৩ রান করলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় কিউইরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দুটি করে এবং সৌম্য সরকার ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন। নাহিদ রানার দুর্দান্ত এই পারফরম্যান্সের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সিরিজে টিকে থাকল বাংলাদেশ। এখন তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ফাইনালে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

মিরপুরে নাহিদ-তামিম তেজ, কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

আপডেটের সময়: ১১:৩২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬