Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় লাইসিয়াম স্কুলের পাশের হার ৯৮.১৪%। জিপিও ৫.০০ : ৩৩ জন ওয়াসিম ব্রিগেড কমিটি, বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বীমা গ্রাহকের আস্থা, নিরাপত্তা ও সাফল্যের ৪২ বছরে বীমা খাতে সবার শীর্ষে ন্যাশনাল লাইফ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এক ঘণ্টায় দুই গ্রাহকের ৩৬ লাখ ৮৩ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ বিকেএসপির স্বাস্থ্য বীমা বাবদ ৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ।

আইপিএলে চরম বাজে সময় পার করছে কলকাতা নাইট রাইডার্স

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৪১০ সময় দেখুন

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চরম বাজে সময় পার করছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৬ ম্যাচ খেলে এখনও জয়শূন্য শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। শুক্রবার (১৭ এপ্রিল) গুজরাটের কাছে ৫ উইকেটে হারের পর নতুন লজ্জার নজির গড়েছে কলকাতা।

আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো মৌসুমের প্রথম ৬টি ম্যাচেই জয়হীন থাকলো কেকেআর। প্রথম দল হিসেবে লজ্জার এই নজির গড়েছিল ডেকান চার্জার্স (তৎকালীন নাম)। তারা ২০১২ সালের আইপিএলের প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। আর দ্বিতীয় দল হিসেবে ২০১৩ সালে দিল্লি ডেয়ার ডেভিলস (তৎকালীন নাম) মৌসুমের প্রথম ছ’টি ম্যাচে জয় পায়নি।

২০১৯ সালে একই লজ্জার মুখোমুখি হতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও। ২০২২ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। পঞ্চম দল হিসেবে এই তালিকায় নাম উঠলো তিনবারের চ্যাম্পিয়ন কলকাতার।

ইডেন গার্ডেন্সের পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পায় কলকাতা। বাকি পাঁচ ম্যাচেই হারের তেঁতো স্বাদ পেয়েছে তারা। ফলে মৌসুমের প্রথম ছ’টি ম্যাচ খেলে এখনও জয়শূন্য নাইট শিবির। পয়েন্ট টেবিলে ১০ নম্বরে রয়েছে শাহরুখের দল।

Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

আইপিএলে চরম বাজে সময় পার করছে কলকাতা নাইট রাইডার্স

আপডেটের সময়: ১০:৫৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬