Dhaka ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোর ২৫০ শয্যা হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসা সরন্জামাদি দিয়েছে টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান পাকিস্তান কে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশজুড়ে পাঁচ দিন ঝড়-বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশজুড়ে পাঁচ দিন ঝড়-বৃষ্টির আভাস

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ লঘুচাপ হিসেবে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় আরো একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে।

শনিবার (১৬ মে) রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এই সিনপটিক অবস্থার কারণে দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  যশোর ২৫০ শয্যা হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসা সরন্জামাদি দিয়েছে টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

প্রথম ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় এবং দেশের অন্যান্য অংশে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের ট্রাক উল্টে ১৫ জন নিহত

পরবর্তী দিনগুলোতেও (১৭ থেকে ২০ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে বলে জানানো হয়েছে। একই সময়ে ঢাকা, রংপুর ও অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, এই সময়ে দিনের তাপমাত্রা কোথাও সামান্য বাড়তে আবার কোথাও কমতে পারে, তবে সার্বিকভাবে তাপমাত্রার বড় ধরনের পরিবর্তন হবে না।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, পরবর্তী পাঁচ দিনের বর্ধিত সময়ে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Tag :

যশোর ২৫০ শয্যা হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসা সরন্জামাদি দিয়েছে টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশজুড়ে পাঁচ দিন ঝড়-বৃষ্টির আভাস

আপডেটের সময়: ১১:০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬