Dhaka ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় লাইসিয়াম স্কুলের পাশের হার ৯৮.১৪%। জিপিও ৫.০০ : ৩৩ জন ওয়াসিম ব্রিগেড কমিটি, বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বীমা গ্রাহকের আস্থা, নিরাপত্তা ও সাফল্যের ৪২ বছরে বীমা খাতে সবার শীর্ষে ন্যাশনাল লাইফ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এক ঘণ্টায় দুই গ্রাহকের ৩৬ লাখ ৮৩ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ বিকেএসপির স্বাস্থ্য বীমা বাবদ ৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ।

মালয়েশিয়া থেকে এলো ৬৮ হাজার টন ডিজেল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১০৯ সময় দেখুন

দেশের জ্বালানি তেলের চাহিদা মেটাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে আসা ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দুটি বিশাল জাহাজ এখন বাংলাদেশের জলসীমায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাংকরে পৌঁছানোর কথা রয়েছে। আমদানি এই বিপুল পরিমাণ জ্বালানি তেল দেশের বর্তমান সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়া থেকে আসা এই জাহাজ দুটির নাম ‘এমটি লুসিয়া সোলিস’ ও ‘এমটি টর্ম দামিনি’। ডেনমার্কের পতাকাবাহী ট্যাংকার ‘এমটি টর্ম দামিনি’ মালয়েশিয়ার জোহর বন্দর থেকে এবং ইন্দোনেশিয়ান পতাকাবাহী ‘এমটি লুসিয়া সোলিস’ মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে গত ৯ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। বর্তমানে জাহাজ দুটি কুতুবদিয়া চ্যানেল অতিক্রম করে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে।

বিপিসির একজন কর্মকর্তা এই আমদানির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এমটি লুসিয়া সোলিস জাহাজটিতে মোট ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল রয়েছে। জাহাজটি অ্যাংকরে পৌঁছানোর পর রাতেই তা থেকে ৬ হাজার টন ডিজেল ছোট লাইটার জাহাজে করে পতেঙ্গার প্রধান ডিপোতে নিয়ে আসা হবে। এরপর বুধবার জোয়ারের সময় জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে ভিড়ানো হবে।

অন্যদিকে, এমটি টর্ম দামিনি জাহাজে রয়েছে ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল। এই জাহাজটি থেকেও ৭ হাজার টন তেল লাইটারিং করার পর জেটিতে বার্থিং দেওয়া হবে।

জ্বালানি আমদানির বিষয়ে জাহাজ দুটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম বলেন, ‘ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ রাত ১১টার মধ্যে বন্দরের আলফা অ্যাংকরে আসবে। জাহাজ দুটি থেকে কিছু ডিজেল লাইটারিং করার পর জেটিতে নেওয়া হবে।’

বিপিসির নিয়মিত সরবরাহকারী সিঙ্গাপুরের ইউনিপেক এবং ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকু এই ডিজেল সরবরাহ করছে। এই বিশাল চালানটি খালাস শুরু হলে দেশের বাজারে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ ব্যবস্থা আরও সুসংহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

মালয়েশিয়া থেকে এলো ৬৮ হাজার টন ডিজেল

আপডেটের সময়: ০৭:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬