Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় লাইসিয়াম স্কুলের পাশের হার ৯৮.১৪%। জিপিও ৫.০০ : ৩৩ জন ওয়াসিম ব্রিগেড কমিটি, বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বীমা গ্রাহকের আস্থা, নিরাপত্তা ও সাফল্যের ৪২ বছরে বীমা খাতে সবার শীর্ষে ন্যাশনাল লাইফ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এক ঘণ্টায় দুই গ্রাহকের ৩৬ লাখ ৮৩ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ বিকেএসপির স্বাস্থ্য বীমা বাবদ ৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ।

ফিফটির আক্ষেপ নিয়ে ফিরলেন লিটন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১১২ সময় দেখুন

ফিফটির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত মাইলফলক ছুঁতে পারলেন না লিটন দাস। তাকে সাজঘরে ফিরিয়ে আবারও বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছেন নিউজিল্যান্ডের অফ স্পিনার ডিন ফক্সক্রফট। ৬৮ বল খেলে ৪৬ রান করেন লিটন। তার বিদায়ে ১৩২ রানে নিজেদের চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন আফিফ হোসেন।

ইনিংসটা আরও বড় করার দারুণ সুযোগ ছিল সাইফ হাসানের সামনে। কিন্তু অহেতুক এক শট খেলে নিজের উইকেটটি বিলিয়ে দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তার বিদায়ে ভাঙ্গে লিটন দাসের সঙ্গে গড়া ৯৩ রানের জুটি। সাজঘরে ফেরার আগে ৭৬ বলে ৫৭ রানের একটি ইনিংস খেলেন সাইফ। তার এই ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কার মার ছিল। ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১৫ রান। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে যোগ দিয়েছেন তাওহিদ হৃদ

ইনিংসের শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামাল দিয়েছেন সাইফ হাসান ও লিটন দাস। লিটনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার পর নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন সাইফ। এই দুজনের ব্যাটে ভর করে দলীয় একশ রান পার করেছে স্বাগতিকরা।

ইনিংসের ১৯তম ওভারে মিডিয়াম পেসার জশ ক্লার্কসনের ওপর চড়াও হন সাইফ। ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে টানা তিন বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত এক ফিফটি তুলে নেন এই ডানহাতি ব্যাটার। তার এই ফিফটির সঙ্গে সঙ্গেই বাংলাদেশ দলের দলীয় ১০০ রানও পূর্ণ হয়। ১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি সাইফের দ্বিতীয় ফিফটি। এর আগে গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮০ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন তিনি।

২৪৮ রানের লক্ষ্যে এই দুজনের দায়িত্বশীল জুটিতেই জয়ের পথ খুঁজছে বাংলাদেশ।

পরপর দুই বলে তানজিদ ও শান্তর বিদায়, চাপে বাংলাদেশ

২৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারেই পরপর দুই বলে তানজিদ হাসান ও নাজমুল শান্তকে ফিরিয়েছেন নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ। ৬ বল খেলে মাত্র ২ রান করে ফেরেন তানজিদ। গোল্ডেন ডাক মারেন শান্ত। ৪ ওভার শেষে ২ উইকেটে ২৩ রানে ব্যাট করছে বাংলাদেশ।

এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের জোড়া হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে সফরকারীরা। ফলে জয় দিয়ে সিরিজ শুরু করতে স্বাগতিকদের করতে হবে ২৪৮ রান।

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

ফিফটির আক্ষেপ নিয়ে ফিরলেন লিটন

আপডেটের সময়: ০৬:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬