Dhaka ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় লাইসিয়াম স্কুলের পাশের হার ৯৮.১৪%। জিপিও ৫.০০ : ৩৩ জন ওয়াসিম ব্রিগেড কমিটি, বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বীমা গ্রাহকের আস্থা, নিরাপত্তা ও সাফল্যের ৪২ বছরে বীমা খাতে সবার শীর্ষে ন্যাশনাল লাইফ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে এক ঘণ্টায় দুই গ্রাহকের ৩৬ লাখ ৮৩ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ বিকেএসপির স্বাস্থ্য বীমা বাবদ ৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ।

দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ০৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) ছোটলেখা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র ছাত্রনেতা রাহাত আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক, উপজেলা ছাত্রদল নেতা জাফর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শামিমুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান মো. শাহীন ও ফয়সল আহমদ। এছাড়াও বক্তব্য ও উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তারেক ও উপজেলা ছাত্রদল নেতা রাজিব আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এম আরিফুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের আজকের অর্জন ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “তোমাদের সাফল্য শুধু তোমাদের পরিবারের গর্ব নয়, এটি আমাদের পুরো সমাজের গর্ব। আজকের এই অর্জনকে সামনে রেখে তোমরা আরও বড় স্বপ্ন দেখবে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন ও শুভকামনা জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।

এ সময় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা তোফাজ্জল ইসলাম বাবর, পারভেজ আহমদ, রুহুল আমিন, তোফায়েল আহমেদ, কামিল হোসেন, রাহিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

দক্ষিণ শাহবাজপুরে অর্ধশতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

আপডেটের সময়: ১০:০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬